ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার সারজিল সারওয়ার

১৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৫  

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ -এচিফ ডিজিটাল অফিসার (সিডিও)/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছেন সারজিল সারওয়ার। তিনি বিএটি বাংলাদেশের এরিয়া হেড অব ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারজিল সারওয়ার তার কর্মজীবনের প্রতিটি ধাপে তার সহকর্মী ও অন্যান্য পেশাদারদের জন্য উদাহরণ তৈরি করেছেন ও তাদের অনুপ্রাণিত করেছেন। ক্যারিয়ারজুড়ে তিনি স্ট্যানফোর্ড সিড প্রোগ্রাম, বাংলাদেশ অ্যাঞ্জেলস ও আর-ভেঞ্চারের মত অ্যাকসেলেরেটর প্রোগ্রামের মাধ্যমে স্টার্টআপ এবং ডিজিটাল ভেঞ্চারের প্রতিষ্ঠাতাদের ক্ষমতায়নে ভূমিকা রেখেছেন। এছাড়াও, তিনি বাংলাদেশের চিফ ইনফরমেশন অফিসারদের (সিআইও) নিয়ে গঠিত কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং সভাপতির দায়িত্বও পালন করছেন।

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি গত ১২ ডিসেম্বর লো মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়।

সম্মানজনক এ অর্জন নিয়ে সারজিল সারওয়ার বলেন, “ প্রযুক্তি ও ডিজিটাল সমাধান আমাদের ব্যবসা পরিচালনার ধরনকে রূপান্তরের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আমি এ অর্জন আমার মেন্টর, সকল সহকর্মী ও দেশের টেক কমিউনিটিসহ যারা আমাকে এগিয়ে যেতে ও উদাহরণ তৈরিতে অনুপ্রাণিত করেছেন, তাদের উৎসর্গ করতে চাই।”